ভারতের ১৮ রাজ্যে করোনার ‘ডাবল মিউট্যান্ট’
মেডিভয়েস রিপোর্ট: ভারতের ১৮টি রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের একটি নতুন ধরন ‘ডাবল মিউট্যান্ট’ শনাক্ত হওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
বুধবার (২৪ মার্চ) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘ডাবল মিউট্যান্ট করোনাভাইরাসের দুইটি মিউটেশন বা ডিএনএ পরিবর্তনের দুই ধরনের ক্ষমতা থাকে, যা শরীরের সাধারণ প্রতিরোধ ক্ষমতাকে পাশ কাটিয়ে আক্রমণ করে বা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।’
ভারতে ১০ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসের আরও ৭৭১টি ধরন শনাক্ত হয়েছে। তার মধ্যে ৭৩৬টি যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরন, ৩৪টি দক্ষিণ আফ্রিকায় পাওয়া ধরন আর একটি ব্রাজিলের ভাইরাসের ধরন পাওয়া গেছে।
এদিকে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন। মারা গেছেন এক লাখ ৬০ হাজার ৭২৬ জন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন এক কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার